শিরোনাম

নারায়ণগঞ্জ, ১৪ মে, ২০২৬ (বাসস) : জেলার সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভায় ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেলে করে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন।
পথে মিরেরটেক বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নিহত হয়েছেন। আমরা তার মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনার পর দ্রুত ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।