বাসস
  ১৪ মে ২০২৬, ১৬:১৪

মেহেরপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

মেহেরপুর, ১৪ মে, ২০২৬ (বাসস): মেহেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন মতবিনিময় সভা করেছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহা. আব্দুল্লাহ আল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।