বাসস
  ১৪ মে ২০২৬, ১৪:৫৫

জ্বালানি মজুতের দায়ে ১টি প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), মে ১৪, ২০২৬ (বাসস) : জেলার কর্ণফুলী উপজেলায় ‘মোস্তফা অয়েল সাপ্লাইয়ার’ নামে একটি প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ১১ নম্বর মাতব্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন বাসস’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাতব্বর ঘাটের ‘মোস্তফা অয়েল সাপ্লাইয়ার’ নামক দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল পাওয়া যায়। এ ঘটনায় দোকানদার মোহাম্মদ তারেকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।