বাসস
  ১৩ মে ২০২৬, ২০:৪২

টাঙ্গাইলে অবৈধভাবে মাটিকাটায় একলাখ টাকা জরিমানা

টাঙ্গাইল, ১৩ মে ২০২৬ (বাসস): জেলার বাসাইল উপজেলায় আজ ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে আনিসুর রহমান বাহাদুর (৪২) নামের একব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেল ৫টায় দিকে জেলার বাসাইল পৌরসভার ১নং ওয়ার্ড মাইজখাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসাইল পৌরসভার ১নং ওয়ার্ডের মাইজখাড়া এলাকায় ফসিল জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটছিলেন আনিসুর রহমান বাহাদুর নামের একব্যাক্তি। আজ বুধবার বিকেল ৫টায় দিকে অভিযানকালে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটিকাটার দায়ে আনিসুর রহমান বাহাদুরকে একলাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।  

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।