শিরোনাম

সাতক্ষীরা, ১৩ মে ২০২৬ (বাসস): জেলার দেবহাটা উপজেলায় আজ অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে সবুজ ইসলাম নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার আন্দুলপোতা এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার মাছুম্মেল হকের ছেলে সবুজ ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই আন্দুলপোতা এলাকার একটি মাছের ঘের থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ ড্রেজিং কার্যক্রমের সত্যতা পায়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ এবং অভিযুক্ত ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।