বাসস
  ১৩ মে ২০২৬, ১৯:৫৯

নাটোরে কৃষকদের বিনামূল্যে ‘এয়ার ফ্লো মেশিন’ প্রদান 

ছবি : বাসস

নাটোর, ১৩ মে ২০২৬ (বাসস): জেলার সিংড়া উপজেলায় আজ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় পাঁচজন পেঁয়াজ চাষিকে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন এবং সহায়ক অর্থ প্রদান করা হয়েছে। 

আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রণোদনা সামগ্রি বিতরণ করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন,  উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান জানান, ‘এয়ার ফ্লো মেশিন’ ব্যবহার করে একজন কৃষক তিনশ’ মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। এছাড়া ‘এয়ার ফ্লো মেশিন’ সংস্থাপনে প্রত্যেক কৃষককে সাতহাজার টাকা প্রদান করা হয়েছে।