শিরোনাম

সুনামগঞ্জ, ১৩ মে, ২০২৬ (বাসস) : সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস।
আজ বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সরকারের খাল খনন, ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড কৃষির ঋণ মওকুফের সুফল সম্পর্কে অবগত করা হয়।
ব্রিফিংয়ের শুরুতে উল্লেখিত বিষয়ের উপর টিভিসি (ভিডিও চিত্র) উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক ওয়ালিদ ফয়েজ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপপরিচালক জেলা সমাজ সেবা কার্যালয়ের নিবাস রঞ্জন দাস,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, বিএডিসি সহকারী প্রকৌশলী কাজী হোসনে আর রাফি, প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, মুহাম্মদ আমিনুল হকসহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।