শিরোনাম

পঞ্চগড়, ১৩ মে ২০২৬ (বাসস): জেলায় আজ পুষ্টি উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরি এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসারে ‘পার্টনার ফিল্ড স্কুল’-এর সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুন্নবী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিগত বছরের ১১ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল শুরু হয়। দশ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন কৃষক-কৃষাণিকে হাতে-কলমে আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি উপযোগি নিরাপদ ফসল উৎপাদন, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।