শিরোনাম

শেরপুর, ১৩ মে ২০২৬ (বাসস): জেলায় আজ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন সম্বলিত বিভিন্ন তথ্য সাংবাদিকদের অবহিত করেন ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা মো. রায়হানুল আলম।
এসময় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষ রোপণ, নারীদের জন্য গাড়ি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সকল কার্যক্রমের ভিডিও চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।
পরে, বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।