শিরোনাম

ঝিনাইদহ, ১৩ মে ২০২৬ (বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় আজ পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে চার প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুর সাড়ে বারোটায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে শহরের মধুগঞ্জ বাজার ও মেইন বাস স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুসাওে ঝুঁকিপূর্ণ বর্জ্য (ক্লিনিক্যাল বর্জ্য) উৎপাদনের দায়ে ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা (প্রা.) হাসপাতালকে ২৫ হাজার টাকা, উপমা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, সুমন ক্লিনিককে ৫০ হাজার, সিটি ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মারুফ বিল্লাহ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।