শিরোনাম

শেরপুর, ১৩ মে, ২০২৬ (বাসস): শেরপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে এতথ্য প্রকাশিত হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদিত এই কমিটিতে মো. নাঈম হাসান উজ্জ্বলকে সভাপতি এবং মো. খালিদুজ্জামান সিদ্দিকী আসিফকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন, শেরপুর জেলা ছাত্রদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. নাঈম হাসান উজ্জ্বল।
নতুন কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। এছাড়া যোগাযোগ মাধ্যমে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানাচ্ছেন নেতা-কর্মীরা।
ছাত্রদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতারা আশা প্রকাশ করেন জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্রদলকে সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
উল্লেখ ,আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।