বাসস
  ১৩ মে ২০২৬, ১৭:২৪

নড়াইলে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ে ব্রিফিং

ছবি : বাসস

নড়াইল, ১৩ মে ২০২৬ (বাসস): জেলায় আজ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত কর্মসূচি বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

এ সময় নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশেদুল হক, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, নারীদের জন্য গাড়ি, বৃক্ষরোপণ এবং নদী ও খাল পুনঃখনন প্রভৃতি বিষয় তুলে ধরা হয়। এসময় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। 

এছাড়াও  জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর ও নড়াইল জেলা তথ্য অফিস কর্তৃক ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় সম্পাদিত কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।