বাসস
  ১৩ মে ২০২৬, ১৬:২১

রাজবাড়ীতে পি ভি এইচ পি প্রকল্পের ইনসেপশন কর্মশালা

বুধবার জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে জেলা পি ভিএইচ পি প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাজবাড়ী, ১৩ মে,২০২৬( বাসস): জেলা পি  ভিএইচ পি প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে পি ভি এইচ পি প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের ইনসেপশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন  (PVHP)  সংগঠনের 'প্রোগ্রাম অপারেশন এক্সপার্ট' স্মরণিকা গুণ।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান।

অনুষ্ঠানে  ‘কী নোট’ পাঠ করেন, মহিলাবিষয়ক অধিদফতরের উপ- পরিচালক আজমীর হোসেন,
জেলা প্রশাসক বলেন, শিশু সব পরিবারেই আছে।শিশুদের প্রতি সহনশীল হতে হবে। তাদের মধ্যে এই হিংসা ছড়ানো  যাবেনা। তাদেরকে সহনশীলতা শেখাতে হবে।  শিশুর মধ্যে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। 

প্রতিটা শিশুই আলাদা, তার আচরণ আলাদা হতেই পারে।এ জন্যে তার প্রতি রুক্ষ হওয়া যায় না। এ জন্যে 

সবার আগে অবিভাবক সচেতন হতে হবে।আসুন আমরা শিশুদের প্রতি মানবিক হই।

বাংলাদেশ শিশু ও নারীদের বিরুদ্ধে সংঘঠিত সহিংসতা ও ক্ষতিকর সামাজিক প্রথা রোধে একটি সমন্বিত উদ্যোগই (পি ভি এইচ পি) প্রকল্প।

শিশু ও নারীদের বিরুদ্ধে সংঘঠিত  সহিংসতা দুর করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং শিশু অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ এ প্রকল্পের মূল লক্ষ্য।