বাসস
  ১২ মে ২০২৬, ২৩:৫৩

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর

ছবি : বাসস

নোয়াখালী, ১২ মে, ২০২৬ (বাসস) : নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে মো. লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।  

লিয়াকত আলী বৈশাখী টিভি ও. জাহাঙ্গীর আলম দৈনিক দিনকালের নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আজ আয়োজিত এক সভায় আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ডা. মো. বোরহান উদ্দিন নতুন কমিটির নাম ঘোষণা করেন।

সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া, সহ-সভাপতি তাজুল ইসলাম মানিক, এম বি আলম ও এহসানুল আলম খসরু।

সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. মোজাম্মেল হোসেন। সহ-সাধারণ সম্পাদক আবদুস শাকুর হান্নান, মো. ইমাম উদ্দিন আজাদ ও মো. ইদ্রিস মিয়া। কোষাধ্যক্ষ হয়েছেন ইসলামিক টেলিভিশনের মো. কামরুল কানন ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন। দপ্তর সম্পাদক এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের নোয়াখালীর সম্পাদক নাসিম শুভ।