বাসস
  ১২ মে ২০২৬, ২১:১১

টাঙ্গাইল অবৈধ মাটি কাটার বিরুদ্ধে পরিচালিত অভিযান

টাঙ্গাইল, ১২ মে, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে।

অভিযানকালে আজিজুল হাকিম (২২), আল আমিন (২৫), হৃদয়কে (২৪) ১৪ দিন করে বিনাশ্রম কারাদ- এবং নাইম (১৮) ও জুলহাসকে (২২) ১০ দিন করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন আদালত।

এসময় মাটি পরিবহনে ব্যবহৃত দুইটি মিনি ট্রাক ও দুইটি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষি জমির জন্য ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।