শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ১২ মে,২০২৬ (বাসস) : জেলায় আজ ‘সন্তানকে মাদকের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে অভিভাবক, সমাজ ও প্রশাসনের সম্মিলিত করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মন্ডল।
সেমিনারে বক্তারা মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের প্রতি গুরুত্বারোপ করেন। সেমিনারে অংশগ্রহণকারী অভিভাবকরা মাদকাসক্ত সন্তানদের জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।