বাসস
  ১২ মে ২০২৬, ১৮:১৬

শরীয়তপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ

ছবি : বাসস

শরীয়তপুর, ১২ মে, ২০২৬ (বাসস) : জেলার নড়িয়া উপজেলায় আজ বিভিন্ন অগ্নিকান্ড ও প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৯ টি পরিবারের মধ্যে সহায়তা হিসেবে গৃহ নির্মাণে ব্যবহৃত ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় নড়িয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ঢেউটিন ও অর্থ বিতরণ করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। 

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাম্মেদ রেজা আল মামুন, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা অসীম কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

নড়িয়া উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে উপকারভোগী ১৯ টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ছয়হাজার টাকা ও দুইবান্ডেল ঢেউটিন প্রদান করা হয়।