বাসস
  ১২ মে ২০২৬, ১৬:৪৯

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু 

চুয়াডাঙ্গা, ১২ মে, ২০২৬ (বাসস) : জেলার জীবননগর উপজেলায় আজ ইজিবাইকের ধাক্কায় রোজা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু রোজা জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের রাজু আহমেদ ও রুপা খাতুনের মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে থেকে দৌঁড়ে রাস্তা পার হয়ে মায়ের কাছে ফেরার সময় দ্রুতগামী একটি ইজিবাইকের ধাক্কায় মাটিতে পড়ে শিশু রোজা গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশু রোজাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।