শিরোনাম

বরগুনা, ১২ মে, ২০২৬, (বাসস): যুবদের দক্ষতা উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানের লক্ষে বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী কারিগরি দক্ষতা মেলার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা মেলার উদ্বোধন করেন।
নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এস এম সুলতান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপি নেতা এজেড এম সালেহ ফারুক ও অ্যাডভোােট মুরাদ খান।
সভা পরিচালনা করেন নজরুল স্মৃতি সংসদের নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন পান্না।
মেলায় বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন বিষয়ক তথ্য ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তরুণ-তরুণীদের অবহিত করা হয়। মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী ৮টি কোর্সের আওতায় অংশগ্রহণ করেন।