শিরোনাম

নরসিংদী, ১১ মে, ২০২৬ (বাসস) : জেলায় আজ সদর উপজেলা ও মাধবদী থানার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া ও মাধবদী থানার বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার এবং অনুমোদিত সংখ্যার অতিরিক্ত চুলা ব্যবহার করায় বিভিন্ন স্থানে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ৯টি মামলায় মোট একলাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।