বাসস
  ১১ মে ২০২৬, ১৯:৫১

শেরপুরে জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন 

ছবি : বাসস

শেরপুর, ১১ মে, ২০২৬ (বাসস): জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আজ শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন। 

আজ সোমবার দুপুরে পরিদর্শনকালে জেলা প্রশাসক শেরপুর জেলা কারাগারের সার্বিক পরিবেশ, আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবা সহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেল সুপার শাহ ফখরুল ইসলাম এবং জেলার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ  আব্দুস সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।