বাসস
  ১১ মে ২০২৬, ১৯:০৫

শেরপুরে টিসিবি’র পণ্য বিক্রি শুরু 

ছবি : বাসস

শেরপুর, ১১ মে, ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে টিসিবি’র ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার সকালে জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ কার্যক্রম উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুর জেলায় ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ছাড়া) মোট ১০ দিন টিসিবি’র ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিটি প্যাকেজ মূল্য ৪৮০ টাকা। প্রতিটি প্যাকেজে থাকবে ১ কেজি চিনি, ২ লিটার ভোজ্য তেল ও ২ কেজি মসুর ডাল।