শিরোনাম

রাঙ্গামাটি, ১১ মে, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলার আজ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) উদ্যোগে বারি-৪ আমের উৎপাদন বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলায় রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের কনফারেন্স রুমে ‘বিএআরআই কর্তৃক উদ্ভাবিত বারি-৪ আম উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল’ শীর্ষক মাঠ দিবসের আয়োজন করা হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার, বিএআরআই অঙ্গ) -এর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের ডেপুটি প্রোগাম ডাইরেক্টর ড. মো. ফারুক হোসেন।
রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিয়াউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা মাহমুদুল হাসান, কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী মো. এনায়েত শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠ দিবসে কৃষকদের নিয়ে গবেষণা কেন্দ্রে বারি-৪ আম বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে কৃষকদেরকে বারি-৪ জাতের আমের উৎপাদন কৌশল, রক্ষণাবেক্ষণ বিষয়ে ধারণা দেয়া হয়। মাঠ দিবসের এ কর্মসূচিতে ৮০ জন স্থানীয় কৃষক অংশ নেন।