শিরোনাম

শরীয়তপুর, ১০ মে ২০২৬ (বাসস): জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার শরীয়তপুর পিটিআই হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।
জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট মো. সেলিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো. শহীদুল ইসলাম ও সহকারী সুপারিন্টেন্ডেন্ট মো. আবু বক্কর।
প্রধান অতিথি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল তাঁর বক্তব্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীর জন্য গাড়ি, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, গুজব প্রতিরোধ, যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও নৈতিকতার পুনরুজ্জীবন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ইতোমধ্যে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
অনুষ্ঠানের শেষে বিষয় ভিত্তিক ডকুমেন্টারিসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।