শিরোনাম

নড়াইল, ১০ মে ২০২৬ (বাসস) : জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।
সভায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, জেলার সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবির, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।