শিরোনাম

বরিশাল, ৯ মে, ২০২৬ (বাসস): বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. মু.ইসমাইল হোসেন নেগাবান মন্টু (৭৩) আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, ইসমাইল হোসেন নেগাবান মন্টু স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা আমানতগঞ্জ টিবি হাসপাতাল প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে সন্ধ্যার পর শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ বরিশাল প্রেসক্লাবে নেয়ার কথা রয়েছে।
প্রবীণ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।