বাসস
  ০৯ মে ২০২৬, ১৭:৫২

সুনামগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

শনিবার সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৯ মে, ২০২৬ (বাসস) : সুনামগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আজ শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, সুনামগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা, ক্রীড়া ও সংস্কৃতি শাখা, আইসিটি শাখা) দিপান্বিতা দেবী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সহকারী কমিশনার মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী (জে এম শাখা, আর এম শাখা), সহকারী কমিশনার সাকিবুর রহমান (জেনারেল সার্টিফিকেট শাখা, স্থানীয় সরকার শাখা, প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা),  সহকারী কমিশনার রিফাত হোসেন মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল।

এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বিজ্ঞান মেলা,বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিবান্ধব নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।