শিরোনাম

শরীয়তপুর, ৯ মে, ২০২৬ (বাসস) : জেলার ভেদরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ৫ বছর মেয়াদি বৃক্ষরোপণ ও অসহায়দের মাঝে সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মি ও ফাহমিদা হক এমপি।
এ সময় বক্তারা পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মাঝে সহায়তা প্রদান সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।