বাসস
  ০৯ মে ২০২৬, ১৬:০২

খুলনার পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খুলনা, ৯ মে, ২০২৬ (বাসস): জেলার পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমান আলী মোড়ল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার  কৈয়া সিটিবুনিয়ায় অবস্থিত ইকবাল কাগজীর ঘেরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার গজালিয়া গ্রামের জীবা মোড়লের ছেলে।

ঘের মালিক ইকবাল কাগজী জানান, ঘেরে জাল দিয়ে মাছ ধরার সময় পা পিচলে পড়ে সে একটি বাঁশের খুঁটি আকড়ে ধরে। বাঁশের সাথে বিদ্যুতের তার ঝুলানো ছিলো। ওই তার ছিড়ে গেলে তিনি পানিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। 

এসময় তাকে দ্রুত পাইকগাছা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান। পরিবারের লোকেরা লাশটি নিজ বাড়িতে নিয়ে গেছে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (অপারেশন) জানান, বিষয়টি খোঁজ খবর নিয়ে তারপর আইনগতভাবে যা যা করা প্রয়োজন তা করা হবে।