বাসস
  ০৮ মে ২০২৬, ১৮:৩৭

সুনামগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপিত 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ৮ মে, ২০২৬ (বাসস) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর শীর্ষক’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথি বৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা আক্তার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) সমর কুমার পাল।

আলোচক হিসেবে ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন চৌধুরী।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর কলেজের (অব.) অধ্যক্ষ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সমাজ সংস্কারক, দার্শনিক, ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি কাজ করেছেন। তিনি শুধু কবি ছিলেন না, ছিলেন একজন ভালো চিত্রশিল্পী।