বাসস
  ০৮ মে ২০২৬, ১৮:১৩

নড়াইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

ছবি : বাসস

নড়াইল,  ৮ মে, ২০২৬ (বাসস) : নড়াইলে  আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট আয়োজিত র‌্যালী,পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয় থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল  ইউনিটের চেয়ারম্যান  ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল।

এ সময় নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, বিএনপি নেতা তবিবর রহমান মনু জমাদ্দার, সৈয়দ তাকিউর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সদস্য খন্দকার কিয়ামুল হাসান কিয়াম, আরমান আলী খান, মধুমিতা সুলতানা, আজীবন সদস্য মো. সুলতান মোল্যাসহ সোসাইটির কর্মকর্তা, সদস্যগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।