বাসস
  ০৮ মে ২০২৬, ১৩:৩৬
আপডেট : ০৮ মে ২০২৬, ১৪:৩৩

হবিগঞ্জে কৃষক সমাবেশে তুলে ধরা হলো সরকারের কর্মসূচি

ছবি : বাসস

হবিগঞ্জ, ৮ মে, ২০২৬, (বাসস): জেলা তথ্য অফিসের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ হল রুমে এ সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. জি কে গউছ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবুল হাসেম ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শিমুল আক্তার।

সমাবেশের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. ওয়ালিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আলহাজ জি কে গউছ এমপি, সরকারের গৃহীত কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, কৃষি বীমা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, বৃক্ষরোপন ও খাল খনন ইত্যাদি বিষয় কৃষকদের সামনে তুলে ধরেন।

হবিগঞ্জবাসীর উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পূরণ করে নিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।