শিরোনাম

জয়পুরহাট, ৬ মে ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তন্ময় সরকার (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে সদর উপজেলায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জামালপুর চান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় সরকার জয়পুরহাট সদর উপজেলার জামালপুরের চান্দা গ্রামের তপন সরকারের ছেলে। তন্ময় এবার জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
পুলিশ ও স্তানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তন্ময় সরকার দুপুরে নিজ বাড়ি থেকে গরুর দুধ বিক্রির উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে জামালগঞ্জ চারমাথা বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে সদর উপজেলায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জামালপুর চান্দা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এসএসসি পরীক্ষার্থী তন্ময় সরকার গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তন্ময়কে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।