শিরোনাম

দিনাজপুর, ৬ মে ২০২৬ (বাসস): জেলায় আজ দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে বিকেলে ৪ টা পযন্ত দিনাজপুর দুদক কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন।
দুদক- এর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং জেলার ১৩টি উপজেলা পর্যায়ের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, দুদক দেশের সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে আসছে। যেখানেই অনিয়ম বা দুর্নীতি তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই অনুসন্ধান এবং তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সততা স্টোর ও শুভ সংঘ গঠনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নৈতিকতা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এসব কার্যক্রম তদারকি ও বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলো সক্রিয় ভূমিকা রাখছে।