বাসস
  ০৬ মে ২০২৬, ২০:২৭

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮

রাজশাহী, ৬ মে, ২০২৬, (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ৯ জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।