শিরোনাম

জয়পুরহাট, ৬ মে ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ -এর উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগীয় পরিচালক (অতি. দায়িত্ব) এ কে এম ফজলে হোসেন।
আরো বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অতি. দায়িত্ব) মো. ফজলুল হক, মাসুম আলী, সহকারী পরিচালক মো. ফখরুল আবেদীন হিমেল, জয়পুরহাট জেলা তথ্য কর্মকর্তা মো. ইব্রাহিম মোল্লা সুমন প্রমুখ।
জয়পুরহাট জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের অনুষ্ঠিত এ কর্মশালায় সমাজে দুর্নীতি বন্ধে করণীয় ও তথ্য অধিকার আইন সর্ম্পকে অবহিত করা হয়। পাশাপাশি আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করা হয়।