শিরোনাম

নওগাঁ, ৬ মে, ২০২৬ (বাসস) : জেলার নিয়ামতপুর এবং মহাদেবপুর উপজেলায় বজ্রপাতে ২ কৃষকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এবং হাজিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বজ্রপাতে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। ওই শ্রমিক খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত (২২) নামে আরও ১ জনের মৃত্যু হয়।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, উপজেলার খাজুর উনিয়নের কুড়াপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে দিলিপ চন্দ্র বর্মন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।