শিরোনাম

নওগাঁ, ৬ মে ২০২৬ (বাসস): জেলার নিয়ামতপুর উপজেলায় আজ বজ্রপাতে অনুকূল মহন্ত (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অনুকূল মহন্ত জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামের পাতু মহন্তের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঘন কালো মেঘ দেখার পর অনুকূল মহন্ত বাড়ির পাশের মাঠে জমি থেকে ধান তোলার জন্য যায়। ওই সময় হঠাৎ বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই অনুকূল মহন্তের মৃত্যু হয়।
বষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।