বাসস
  ০৬ মে ২০২৬, ১৬:০৫

রাজবাড়ীতে রোভার স্কাউটের প্রশিক্ষণ কর্মশালা

ছবি: বাসস

রাজবাড়ী, ৬ মে, ২০২৬ (বাসস): জেলায় জেলা রোভার স্কাউটের মালটি পারপাস দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে দশটায় রাজবাড়ী সরকারি আর্দশ মহিলা কলেজের সম্মেলন কক্ষে জেলা রোভারের মালটি পারপাস প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী আর্দশ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রিজভী জামাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী  মুক্ত রোভার্স স্কাউটের সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ মিয়া, মুক্ত রোভারের সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আর্দশ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু জিহাদ আনসারী।

সঞ্চালনায় ছিলেন  জামালপুর কলেজের অধ্যাপক গোলাম মর্তুজা।

অন্যান্য বক্তারা বলেন, স্কাউটস মানবতার কল্যাণের কান্ডারী, মানবতার কল্যাণে তারা সব সময়  সবার আগে।বিশেষ করে, নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগে স্কাউটস শোনা মাত্রই তার জীবনকে বিপদাপন্ন করেও সেখানে চলে যায়, তাই আগামী দিনের স্কাউট, বিশ্বের অন্যান্য দেশের স্কাউটের সাথে তাল মিলিয়ে ডিজিটাল স্কাউটস হতে হবে।

কর্মশালায় জেলার ৫টি উপজেলার ১৫টি কলেজের ১১ জন শিক্ষক, ১৮ শিক্ষার্থী দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।