বাসস
  ০৬ মে ২০২৬, ১৪:৫৪

নাটোরে নছিমনের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত

নাটোর, ৬ মে, ২০২৬ (বাসস) : জেলার লালপুরের আব্দুলপুরে শ্যালোইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় অটোভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। 

আজ বুধবার সকালে উপজেলার হান্নান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুক্তার হোসেন (৭০) নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের পোকন্দা গ্রামের মৃত ইয়াদত প্রামানিকের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মুক্তার হোসেন বাড়ি থেকে বের হয়ে অটোভ্যান যোগে হান্নান মোড়ে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে আব্দুলপুরের করিমপুর রেলগেট এলাকার হান্নান মোড়ে একটি শ্যালোইঞ্জিন চালিত নছিমন গাড়ির ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে পড়ে গিয়ে আহত হন বৃদ্ধ মুক্তার হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।