বাসস
  ০৬ মে ২০২৬, ১৪:৩৬

বান্দরবানে বিদ্যালয় ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা

আজ বান্দরবান-৩০০ আসনের এমপি সাচিং প্রু জেরী জেলার রুমা উপজেলায় মুনলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন করেন। ছবি : বাসস

বান্দরবান, ৬ মে, ২০২৬ (বাসস) : জেলার রুমা উপজেলায় মুনলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের উদ্বোধন করা হয়েছে। ১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) বিভাগ এ ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করে।

আজ বুধবার সকালে বান্দরবান-৩০০ আসনের এমপি সাচিং প্রু জেরী এ বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী, রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাচ প্রু ও হেডম্যান ক্যসাউ মারমা।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি সাচিং প্রু জেরী উপজেলার সরকারি কর্মকর্তা, হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেন।

এ সময় এমপি সাচিং প্রু জেরী বলেন, রাষ্ট্রীয়ভাবে ফ্যামেলি কার্ড দেয়া হয়েছে। যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। এছাড়াও তিনি সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন সভায়।