শিরোনাম

বরগুনা, ৫ মে ২০২৬ (বাসস) : জেলায় আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় বরগুনার জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বরগুনার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা আবু জাফর সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।