বাসস
  ০৫ মে ২০২৬, ১৯:৫২

বান্দরবানে দুস্থ পরিবারের মধ্যে বকনা গরু ও হাঁস-মুরগি বিতরণ 

ছবি : বাসস

বান্দরবান, ৫ মে ২০২৬ (বাসস): জেলার রোয়াংছড়ি উপজেলায় আজ বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় পরিবারগুলোর মধ্যে বকনা গরু এবং হাঁস- মুরগি বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের আন্তাহাপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মধ্যে বকনা গরু এবং হাঁস- মুরগি বিতরণ করেন জাতীয় সংসদের ৩০০ নং আসনের (বান্দরবান) সংসদ সদস্য সাচিং প্রু জেরী। 

মং মং সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি। 

এ সময় রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী জামান, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা, আশীষ কুমার হালদার প্রমুখ। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়ন, তারাছা, আলেক্ষ্যং ও নোয়াপতং ইউনিয়নের মোট ৬৬৪টি পরিবারের মধ্যে এসব বকনা গরু ও হাঁস-মুরগি বিতরণ করা হয়। এর মধ্যে ১৫০টি পরিবারকে একটি করে বকনা গরু, ৩১৪টি পরিবারকে ১১টি করে মুরগি এবং একশ’টি পরিবারকে ১১টি করে হাঁস দেওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী উপজেলার নোয়াপতং ইউনিয়নে বিএনপির একটি সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেন।