বাসস
  ০৫ মে ২০২৬, ১৬:০৫

পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নিহত

পঞ্চগড়, ৫ মে, ২০২৬ (বাসস) : জেলার বোদা উপজেলায় চলন্ত বাস থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক হেলপার নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি গেটলক বাস বোদা বাইপাস এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় শান্ত এক নারী যাত্রীকে বাসে তুলতে যান। এ সময় তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান এবং বাসের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বাসস’কে বাসের হেলপার শান্তর’র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।