শিরোনাম

রাজশাহী, ৫ মে, ২০২৬ (বাসস) : জেলার পুঠিয়া উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় আক্কাস আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলীর বাড়ি চারঘাট উপজেলার সদর এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুইটি ড্রাম ট্রাক মহাসড়কে বেপরোয়া গতিতে যাচ্ছিল। পথে বিড়ালদহ মাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দুটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পবা হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।