বাসস
  ০৪ মে ২০২৬, ২০:৫৩

নেত্রকোনায় ৪২ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি

নেত্রকোণা, ৪ মে, ২০২৬ (বাসস): জেলার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়ন। 

আজ সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি সন্ধ্যা সাতটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক ৪টার দিকে ৩১ বিজিবির অন্তর্ভুক্ত নলুয়াপাড়া বিওপির চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে।

টহল দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৬০/১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

আটক ফেন্সিডিলগুলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলেও জানান ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী।