বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৬:১২

বিভিন্ন অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস): সরকারের বিভিন্ন  অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

আজ (রোববার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনকে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক করা হয়েছে।

এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মো. আব্দুল্লাহ আল মামুনকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জসিম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক; ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরিফ পাশাকে কৃষি বিপনন অধিদপ্তরে মহাপরিচালক; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মো. সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্্ুযরোর মহাপরিচালক; সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক আসাদুজ্জামানকে  ওয়েজ  আনাস কল্যাণ বোর্ডের  মহাপরিচালক; কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মো. লুৎফুর রহমানকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজাকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।