বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ২২:৪৩

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান । ফাইল ছবি

ঢাকা, ২০ এপ্রিল ২০২৬ (বাসস): মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান আজ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং মন্ত্রণালয়ের সচিব মো.আশরাফুল ইসলাম।

পরিদর্শনকালে প্রতিনিধিদলকে জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ডা. সারওয়ার আলী, ত্রপা মজুমদার জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান এবং সেখানে সংরক্ষিত মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক, দলিল ও ঐতিহাসিক উপস্থাপনা সম্পর্কে অবহিত করেন। 

জাদুঘর পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান উপস্থাপনা ও সংগ্রহ জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা ও তথ্য আরও বিস্তৃতভাবে সংযোজনের মাধ্যমে জাদুঘরকে আরও সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ করে তোলার সুযোগ রয়েছে। 

এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।