শিরোনাম

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সোমবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির পাঁচজন নেত্রী। তারা হলেন- নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম, নিপুন রায় চৌধুরী, মাহবুবা রহমান ও আন্না মিনজ। এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৬৪ জন।
আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, জাতীয় সংসদের আসন অনুপাতে সংরক্ষিত ৫০টি মহিলা আসনের ৩৬টি বিএনপি, ১৩টি জামায়াত জোট ও ১টি স্বতন্ত্র সংসদ সদস্যরা পাবেন। বিএনপি থেকে এই পাঁচজন ছাড়া ছাড়া অন্য কোনো দলের কেউ এখনো মনোনয়নপত্র জমা দেননি। বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী জোটের ১৩টি, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন ও লেবার পার্টি (জামায়াত জোট) একটি মনোনয়নপত্র নিয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ও বাছাই বুধ ও বৃহস্পতিবার, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ করা হবে ১২ মে।
ইসির কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলগুলো প্রাপ্ত আসনের বিপরীতে সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দিলে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হবে না। এখন পর্যন্ত সংরক্ষিত আসনে নির্বাচন করার রেকর্ড নেই।