শিরোনাম

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহুমাত্রিক খাতে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা আরও জোরদার করতে পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট (পিসিএ) স্বাক্ষর করেছে।
ব্রাসেলসে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ইউরোপীয় ইউনিয়নের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক উপব্যবস্থাপনা পরিচালক পওলা পামপালোনি নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি ও ভাইস-প্রেসিডেন্ট কায়া কালাস উপস্থিত ছিলেন।
এই পিসিএ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য একটি কাঠামোবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
